একসময় আমি ফজর পড়ে আবার ঘুমিয়ে যেতাম। দেরিতে উঠতাম, আর সারাদিন মনে হতো সময় কম, কাজ বেশি।
রাসূলুল্লাহ ﷺ দুআ করেছেন: “হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর সময়ে বরকত দিন।” (আবু দাউদ ২৬০৬, তিরমিযি ১২১২) নবীজি ﷺ নিজেও ফজরের পর সূর্য ভালোভাবে ওঠা পর্যন্ত নামাজের জায়গায় বসে থাকতেন। (সহিহ মুসলিম ৬৭০)
এখন আমার সকালটা এমন:
- ফজরের পর সকালের যিকির আর একটু কুরআন
- তারপর দিনের সবচেয়ে কঠিন কাজটা, ফোন দূরে রেখে
- আগের রাতেই খাতায় লিখে রাখার চেষ্টা করি বা মাথায় থাকে সকাল থেকে কোন কাজ করব, আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি
আমার অভিজ্ঞতায়, যে কাজ দুপুরে তিন ঘণ্টা লাগে, সকালে অনেক সময় এক ঘণ্টায় হয়ে যায়। এটাই বরকত, আলহামদুলিল্লাহ।
এই লেখাটি প্রথমে আমার ফেসবুকে প্রকাশ করেছিলাম। আপনার মতামত বা প্রশ্ন জানাতে ফেসবুকে কমেন্ট করুন।
মাঝে মাঝে আমার একটি ছোট চিঠি।বিশ্বাস, প্রোডাক্টিভিটি আর কাজের শিক্ষা – কোনো স্প্যাম নয়, যেকোনো সময় বাদ দেওয়া যাবে।