কান্না থামাতে, খাওয়াতে বা একটু শান্তিতে কাজ করতে আমরা অনেকেই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিই। সমাধানটা সহজ, কিন্তু দামটা পরে দিতে হয়।
- বয়স ও সময়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, ১ বছরের কম বয়সী শিশুর জন্য স্ক্রিন একদম না, আর ২–৪ বছরের শিশুর জন্য দিনে ১ ঘণ্টার বেশি না। কম হলে আরও ভালো।
- কী দেখছে, কার সাথে কথা বলছে
ইউটিউবের অটোপ্লে বা গেমের চ্যাট বাচ্চাকে কোথায় নিয়ে যায়, সে নিজে বোঝে না। প্যারেন্টাল কন্ট্রোল চালু রাখুন, আর মোবাইল চলুক সবার সামনে, দরজা বন্ধ ঘরে না।
- আপনি কী শেখাচ্ছেন
বাচ্চা আমাদের কথা থেকে না, কাজ থেকে শেখে। খাবার টেবিলে আমরাই যদি ফোনে ডুবে থাকি, ওকে কোন মুখে না বলব?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।” (সহিহ বুখারি ৮৯৩, সহিহ মুসলিম ১৮২৯)
সন্তান আমাদের আমানত। মোবাইল নিষেধ না, কিন্তু নিয়ম ঠিক করব আমরা, মোবাইল না।
এই লেখাটি প্রথমে আমার ফেসবুকে প্রকাশ করেছিলাম। আপনার মতামত বা প্রশ্ন জানাতে ফেসবুকে কমেন্ট করুন।