হোম / আমার সম্পর্কে / প্রোডাক্টিভিটি
প্রোডাক্টিভিটি

ফজরের পরের ২ ঘণ্টা আমার দিনের সবচেয়ে দামি সময়।

একসময় আমি ফজর পড়ে আবার ঘুমিয়ে যেতাম। দেরিতে উঠতাম, আর সারাদিন মনে হতো সময় কম, কাজ বেশি। সকালটা বদলানোর পর সেটা বদলে গেছে।

আমার সকাল

এখন আমার সকালটা এমন।

  1. ফজরের পর সকালের যিকির আর একটু কুরআন।
  2. তারপর দিনের সবচেয়ে কঠিন কাজটা, ফোন দূরে রেখে।
  3. আগের রাতেই খাতায় লিখে রাখার চেষ্টা করি বা মাথায় থাকে সকাল থেকে কোন কাজ করব, আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি।

আমার অভিজ্ঞতায়, যে কাজ দুপুরে তিন ঘণ্টা লাগে, সকালে অনেক সময় এক ঘণ্টায় হয়ে যায়। এটাই বরকত, আলহামদুলিল্লাহ।

রাসূলুল্লাহ ﷺ দুআ করেছেন: “হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর সময়ে বরকত দিন।” (আবু দাউদ ২৬০৬, তিরমিযি ১২১২) নবীজি ﷺ নিজেও ফজরের পর সূর্য ভালোভাবে ওঠা পর্যন্ত নামাজের জায়গায় বসে থাকতেন। (সহিহ মুসলিম ৬৭০)

পুরো লেখাটি পড়ুন →
Aminul Islam
অভ্যাস

আরও কয়েকটি অভ্যাস, যা আমাকে এগিয়ে রাখে।

01

প্রতি সপ্তাহে শেখা

ছুটির দিনে ঘণ্টা আড়াই সময় দিই নতুন skill শেখায়। প্রযুক্তি প্রতিদিন update হচ্ছে, না শিখলে আপনি-আমি দুজনেই পিছিয়ে যাব।

02

AI সহযোগী, নির্ভরতা নয়

কাজের পরিকল্পনা, শেখা, বিশ্লেষণ বা কনটেন্ট তৈরিতে AI সাহায্য করে। তবে নিজের দক্ষতা, চিন্তা ও অভিজ্ঞতার সঙ্গে AI-কে কাজে লাগানোই আসল বুদ্ধিমত্তা।

03

ছোট কিন্তু নিয়মিত

“আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।” (সহিহ বুখারি ৬৪৬৪, সহিহ মুসলিম ৭৮৩)

যে টুলগুলো ব্যবহার করি

আমার প্রতিদিনের টুলস।

QuickBooks OnlineXeroZoho BooksDextHubdocA2XExcelGoogle WorkspaceMicrosoft TeamsNotionClaude

চলুন কথা বলি – আপনার হিসাব নিয়ে, বা যেকোনো বিষয়ে।

ফ্রি ৩০ মিনিটের কল বুক করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, অথবা ইমেইল করুন। আমি নিজেই উত্তর দিই।

মাঝে মাঝে আমার একটি ছোট চিঠি।বিশ্বাস, প্রোডাক্টিভিটি আর কাজের শিক্ষা – কোনো স্প্যাম নয়, যেকোনো সময় বাদ দেওয়া যাবে।