ছোট ছোট আনন্দ, যা আমাকে এগিয়ে রাখে।
স্প্রেডশিট আর স্টেটমেন্টের বাইরে এগুলোই আমাকে আনন্দ দেয়।
গ্রামের সকাল
সকালে গ্রামে প্রকৃতির সৌন্দর্য দেখতে সত্যিই অসাধারণ ও মনোমুগ্ধকর। সেই সাথে পশু-পাখি ও পোকামাকড়ের হরেক শব্দে বেশ প্রাণবন্ত সময় কাটে।
মেহমানদারী
সম্প্রতি আমার সম্মানিত উস্তায ও কয়েকজন সহপাঠীকে বাসায় মেহমানদারী করার সুযোগ পেয়েছি। খাওয়া, আসর সলাত, তারপর বিকেলে গ্রাম ঘুরে দেখানো।
আরবি ভাষা
অনুবাদ ছাড়া কুরআনের আরও একটি শব্দ বুঝতে পারা – অন্যরকম এক অনুভূতি।
কমিউনিটির সাথে শেয়ার করা
নিজের অভিজ্ঞতা থেকে তরুণ আইটি প্রফেশনালদের পরামর্শ দেওয়া, যাতে তারা এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে পারে।
AI শেখা
কাজের আরও স্মার্ট উপায় খোঁজা, আর টিমকে ভয় না পেয়ে AI শিখতে সাহায্য করা।
কৃতজ্ঞতা
জীবনের প্রতিটি প্রাপ্তি নিয়ামত, প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা, আর প্রতিটি নতুন দিন একেকটি সুযোগ। আলহামদুলিল্লাহ ‘আলা কুল্লি হাল।
চলুন কথা বলি – আপনার হিসাব নিয়ে, বা যেকোনো বিষয়ে।
ফ্রি ৩০ মিনিটের কল বুক করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, অথবা ইমেইল করুন। আমি নিজেই উত্তর দিই।