হোম / লেখা / যারা এখনো Ai Related কিছু শুরু করেন নাই, তাদের জন্য একটা Opportunity এখনো আছে।
ক্যারিয়ার ও AI

যারা এখনো Ai Related কিছু শুরু করেন নাই, তাদের জন্য একটা Opportunity এখনো আছে।

ফেসবুকে প্রথম প্রকাশিত। মতামত জানাতে ফেসবুকে কমেন্ট করুন।

হ্যাঁ, আমি জানি AI এর কারণে আপনার মনে হচ্ছে যে আপনি সবার থেকে পিছিয়ে যাচ্ছেন। এতদিন হয়তো Enough Effort দেন নাই, Learning করেন নাই, তাই এখন মনে হচ্ছে যে আর কিছু হবে না।

যদি খেয়াল করেন, AI Related Learning গুলো আপনি যদি ৬ মাস বা ১ বছর আগে করতেন, তাহলে দেখতেন যে তার Majority এখন Automate হয়ে গেছে। যেগুলো আগে Manually করতে হতো, এখন সেগুলো আর করতে হচ্ছে না।

আগে Prompt Engineering এর জন্য আমরা কত Effort দিতাম। এখন Tool গুলো আপনার কথার ওপর Based করে নিজেরাই Prompt Engineer করে নেয়।

তো এখন আপনার জন্য সেই Missed Opportunity টা Recover করার সময় আছে। আপনি চাইলে এখনো শুরু করতে পারবেন।

এখন Market অনেকটা Stable হইছে।

মানুষজন কী চায়, কতটুকু চায়, AI দিয়ে কতটুকু Achieve করা Possible, সেগুলো সম্পর্কে তাদের ধারণা Clear হইছে।

যার কারণে, আপনি যদি আজকে থেকে একটা Service Design করা শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ ৩ থেকে ৬ মাসের মধ্যে সেটাকে Sell করার মতো পর্যায়ে নিয়ে যেতে পারবেন।

তবে নতুন কিছু শেখার আগে আমি Recommend করব, আপনার Existing Skill এর আশেপাশে AI Implement করেন। দেখবেন কীভাবে কাজগুলো আরও সহজ, Fast এবং Cheap করা যায়।

পাশাপাশি, আপনার Skill এর সঙ্গে Related আরও কিছু Higher Level Skill শিখে নিবেন।

যেমন, আপনি আগে Web Design করতেন।

Client এই Website টা নিয়ে Conversion Rate Optimization (CRO) এর জন্য হয়তো আলাদা Expert এর কাছে যেত। Marketing এর জন্য কোনো Marketer এর Help নিত।

আপনি চেষ্টা করবেন, এই বিষয়গুলো সম্পর্কে অন্তত Basic Knowledge Gain করতে, যেন প্রয়োজনে অন্য কারও সঙ্গে Partnership করেও Client কে এই Service গুলো দিতে পারেন।

এভাবে Plan করলে, ইনশাআল্লাহ Next ৬ মাসের মধ্যে Sell করার মতো পর্যায়ে নিয়ে যেতে পারবেন।

আর এখন থেকে যখনই কোনো কাজ করবেন, তখন দেখবেন AI দিয়ে সেটা আরও সহজে Automate করা যায় কি না, আরও Better Output Generate করা যায় কি না। গেলে সেটা Implement করে নিবেন।

এভাবে Step by Step শিখবেন, তারপর দেখবেন AI ব্যবহারের ক্ষেত্রে আপনি আরও Fluent হয়ে যাচ্ছেন।

এই লেখাটি প্রথমে আমার ফেসবুকে প্রকাশ করেছিলাম। আপনার মতামত বা প্রশ্ন জানাতে ফেসবুকে কমেন্ট করুন।

← সব লেখা

মাঝে মাঝে আমার একটি ছোট চিঠি।বিশ্বাস, প্রোডাক্টিভিটি আর কাজের শিক্ষা – কোনো স্প্যাম নয়, যেকোনো সময় বাদ দেওয়া যাবে।